আমাদের প্রতিশ্রুতি
যত্ন করে বাছাই করা, নিশ্চিন্তে ঘরে তোলার মতো পণ্য।
খাদ্যপণ্য কেনার সময় আমরা বারবার একটি বিষয় লক্ষ্য করেছি - একই ধরনের পণ্যের মধ্যেও মানের পার্থক্য অনেক। কিছু পণ্য সত্যিই ভালো, আবার কিছু পণ্য প্রত্যাশা পূরণ করে না।
কোনটা তাজা, কোনটা ভালো মানের, আর কোনটা আসলেই দামের মূল্য দেয় - সেটা সবসময় বুঝে ওঠা সহজ নয়। বিশেষ করে যখন পণ্যের ভেতরের মান যাচাই করার সুযোগ খুব সীমিত থাকে।
এই অভিজ্ঞতা থেকেই স্পাইস ঢাকার যাত্রা শুরু।
আমরা চেয়েছি এমন একটি জায়গা গড়ে তুলতে, যেখানে পণ্য বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশি যত্ন থাকবে। কোন পণ্যটি আমাদের সংগ্রহে রাখা হবে, আর কোনটি হবে না - সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা চেষ্টা করি একজন সাধারণ ক্রেতার দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে।
আমাদের কাছে বিষয়টা খুব সহজ। যে পণ্য নিজের পরিবারের জন্য কিনতে দ্বিধা হবে না, সেই ধরনের পণ্যই আমরা স্পাইস ঢাকায় রাখতে চাই। তাই প্রতিটি পণ্যের ক্ষেত্রে আমরা মান, সতেজতা এবং সামগ্রিক গুণগত দিকগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।
আমরা চাই , প্রয়োজনের সময় আপনি এমন একটি জায়গা খুঁজে পান, যেখানে পণ্যের মান নিয়ে অযথা দুশ্চিন্তা করতে হয় না। আমরা জানি, আস্থা তৈরি হতে সময় লাগে। তাই প্রতিটি পণ্যের মাধ্যমে সেই আস্থার জায়গাটা ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছি।
স্পাইস ঢাকা সেই প্রচেষ্টারই একটি অংশ।


